পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2024 03:53:59 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে।


রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।


উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।


আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যা সমাধান হবে।


উচ্চ আদালত থেকে আজকের মধ্যেই নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।


তিনি বলেন, অটোরিকশা চালকদের প্রতি আহ্বান তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। ভাঙাভাঙি তো কেউ চায় না। এটা করে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। তারা তাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানে জানাতে পারে। তাহলে ট্রাফিক জ্যামটা তো কম হয়।


আপনাদের কথা তারা শুনবে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‌‘মানবে না কেন? বাংলাদেশেই তো দেশ। আমাদের ভাই, বোনই, অবশ্যই মানবে। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবি তারা মানবে।’

আরও খবর