তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন-২৪ অনুষ্ঠিত


টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন-২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার   ২৩ নভেম্বর সকালে  সরকারি ধনবাড়ী নবাব ইনিষ্টিটিশন মাঠে  এই ক্যাফে হাট ম্যারাথন ২৪ এর শুভ উদ্বোধন করেন ধনবাড়ী নবাব এস্টেট এর মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ।


স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় সমানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ঢাকার স্কাইলাইন রিকুয়েটমেন্ট সলিউশন লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মাদ মনিরুজ্জামান।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সোলায়মান হোসেন। উল্লেখ্য ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সারাদিন ব্যাপী সরকারি ধনবাড়ী নওয়াব ইনিস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভার্স এসোসিয়েশন ধনবাড়ী, টাঙ্গাইল এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পোর্টস ডে" এর আয়োজন করা হয়েছে।


উক্ত স্পোর্টস ডে তে ম্যারাথন, বাচ্চাদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা বক্তব্যে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সোলায়মান হোসেন বলেন,' স্পোর্টস লাভার্স এসোসিয়েশন গতবছর ক্যাফে হাট ম্যারাথন শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় আজ ২৩ নভেম্বর শনিবার স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পোর্টস ডে তে সারাদিন ব্যাপী খেলাধুলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মানুষের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। আজ সারা বাংলাদেশ থেকে চার শতাধিক মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।  শিশুদের জন্য  বিভিন্ন খেলার আয়োজন করা হয়   এবং বড়দের জন্য বাংলাদেশ ঐতিহ্যবাহী খেলা কাবাডি, হাডুডু , রশি টানাটানি আয়োজন করা হয়  ।

অনুষ্ঠানের আয়োজকরা জানান,   স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং  একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দেওয়া'। স্পোর্টস লাভার্স এসোসিয়েশন আয়োজিত ক্যাফে হাট ম্যারাথন-২৪ এর উদ্বোধনী বক্তব্যে ধনবাড়ী নবাব এসেস্ট এর মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ বলেন,' আজকে এই ঐতিহাসিক মাঠে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন -২৪ উপভোগ করতে  এসেছেন  দেখে আমি আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  জানাচ্ছি। তিনি আরো বলেন, এই মাঠ একটা ঐতিহাসিক মাঠ, আপনারা এই মাঠে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখবেন। আমাদের নবাব পরিবার সব সময় ধনবাড়ীর মানুষের সুখ দুঃখের পাশে থাকবে'। এরকম প্রাণোবন্ত খেলাধুলার আয়োজন করায় তিনি স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের সকলের প্রতি সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।



আরও খবর