সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে জমি বিরোধের জেরে সংবাদকর্মীর উপর হামলা: প্রাণনাশের হুমকি

নোয়াখালী কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক সংবাদকর্মীর উপর হামলা হয়েছে।একই সঙ্গে তার দোকানের  বিতর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২২ নভেম্বর সকাল ১১টায় চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।

ভুক্তভোগী আব্দুল আওয়াল এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন নুরনবী (৫০), আবু নাছের (৩৫), মো. হারন (২৫), মো. ওমর ফারুক (২৩)সহ অজ্ঞাতনামা কয়েকজন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা জবরদখলের উদ্দেশ্যে আব্দুল আওয়ালের ওয়ারিশি জমিতে ট্রাক্টর নিয়ে হালচাষ শুরু করেন। জমির পাশে থাকা সিআরবি আবুল কাশেম কমিউনিটি ক্লিনিকের এর ব্যানার ভেঙ্গে ছুরে ফেলে দিয়ে দেয়। এবং বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও কাঠের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

আব্দুল আওয়াল বলেন, হামলাকারীরা আমার বাবার প্রতিষ্ঠিত ইসলামি সমাজকল্যাণ ঘর ভাঙচুর করে এবং ১ লাখ টাকার মালামাল নষ্ট করে। একই সঙ্গে আমার এবং আমার পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়। অন্যথায় আমাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 
আরও খবর