সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত

বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত


এস.পি.সেবু

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :


সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ ২৩ নভেম্বর শনিবার কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। 


যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এবার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ।


মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪ টি বিষয়ে সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরু হয়ে একটানা ৪ ঘন্টায় সমাপ্ত হয়।


খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ ঘটিকায়

শুরু হয়ে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।


এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক ,সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী সহ অতিথি বৃন্দের সহযোগিতা ও উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সবার ব্যাপক উপস্থিতি ও সহযোগীতায় সাফল্যতম বৃত্তি অনুষ্টিত হওয়ায় কৃতজ্ঞতা জানান বাস্তবায়ন কমিটির প্রধান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।


এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জিহাদি,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত)  মোঃ সোহেল রানা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব।


এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সংগঠক মুস্তাক আহমদ মুস্তফা, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক কবি এস. পি সেবু, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, ছালেক উদ্দিন, ফুল মিয়া, সোহেল আহমদ, ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি ইরন মিয়া, রিয়াজ উদ্দিন, ট্রাস্টি সালমান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

Tag
আরও খবর