সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মরা গরুর মাংস বিক্রয় মেহেরপুরের ইয়ারুল হোটেলে।

মরা গরুর মাংস বিক্রির করার দায়ে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার জনপ্রিয় ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ও তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ স্টেডিয়াম পাড়া সংলগ্ন পারভেজ কসাইয়ের বাড়িতে মরা গাভীর মাংস বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পরে উক্ত মাংস ইয়ারুল হোটেলে বিক্রি করা হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে ইয়ারুল হোটেল থেকে মরা গরুর ৩২ কেজি মাংস জব্দ করা হয়।

এ সময় মরা গরুর মাংস উদ্ধার করার পর মামলা দায়ের করে হোটেল মালিক ইয়ারুল এবং তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় পারভেজ কসাই পলাতক রয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে  এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দকৃত মাংস নিদিষ্ট স্থানে পুতে রাখা হয়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী, মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে পারভেজ কসাই,ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে। এই হোটেল থেকে এর আগেও অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করা হয়।
Tag
আরও খবর