তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-11-2024 05:09:53 pm

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিষ্ফোরণ। 


সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, গেলো তিন বছরে এ নিয়ে দশম বার আইসল্যান্ডের রেকেনহাস উপদ্বীপে ঘটলো অগ্নুৎপাতের মতো ঘটনা। অগ্নুৎপাতের কারণে কালো ধোয়ায় ছেয়ে গেছে আইসল্যান্ডের আকাশ। এমনকি রাতেও চলছে অগ্নি বর্ষন।


বিষ্ফোরণের বিস্তার ঘটেছে সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত। যদিও অগ্ন্যুৎপাতটি বিমান চলাচলের জন্য কোন হুমকি নেই, তবে কর্তৃপক্ষ নিকটবর্তী শহর গ্রিন্ডাভিকসহ উপদ্বীপের কিছু অংশ জুড়ে গ্যাসের সতর্কতা জারি করছে।। এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। পরিস্থিতি সামাল দিতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ আইসল্যান্ড প্রশাসনের।


রাজধানী রেইকিয়াভিকের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪ হাজার জনসংখ্যার শহর গ্রিন্ডাভিকের কাছে বারবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে অবকাঠামো এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে, অনেক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরে যেতে বলা হয়েছে।

আরও খবর