জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হলেন মাহমুদা শারমীন নেলী

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-11-2022 01:02:26 am

নেত্রকোনার জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল নির্বাচিত হলেন দুর্গাপুর সার্কেল এএসপি মাহমুদা শারমীন নেলী। আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমীন নেলীকে এই সম্মাননা দেয়া হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তাকে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সকল বিষয় এই অভিন্ন মানদÐে পয়েন্টভিত্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে এএসপি মাহমুদা শারমীন নেলীকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।



এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদা শারমীন নেলী বলেন,শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দা উপ‌জেলার সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেণ।


নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন,জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানই পুলিশের কাজ। যারা পুরস্কার অর্জন করলেন সবাইকে অভিনন্দন। এই পুরস্কার তাদের কাজকে আরো বেগবান করবে।

Tag
আরও খবর