রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 23-11-2022 01:01:31 am


নেত্রকোনার পূর্বধলায় ক্লুলেস ও চাঞ্চল্যকর অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।


    আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান প্রেস ব্রিফিংয়ে বলেন, বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে (২৬) শ্বাসরোধ ও দা দিয়ে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে।



   নিহত কমলা খাতুন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত।



এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় গার্মেন্টস কর্মী নেত্রকোনা জেলার পূর্বধলার আগিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ নিজামকে (৩০) ২০ নভেম্বর দিবাগত রাতে গাজীপুর জেলার মীরের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।


      প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আসামী নিজাম বিবাহিত এবং দুই সন্তানের জনক। আসামী ও ভিকটিম একই গার্মেন্টসে কাজ করার সুবাদে তাদের মধ্যে চার মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আসামী কমলাকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে কমলা রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জেলার পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গত শনিবার রাতে তাকে প্রথমে শ্বাসরোধ পরে ভূড়ি কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যায়।

আরও খবর