কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

লাখাইয়ে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ চলছে।

লাখাইয়ে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ চলছে। লাখাইয়ে প্রথমবারের মতো কৃষিতে রিলে পদ্ধতিতে আমন ধান আবাদের পর সাথী ফসল হিসেবে সরিষা আবাদ করছে কৃষকেরা। রোপা বা বোনা আমন এর জমিতে ধান কর্তনের ১০-১৫ দিন পূর্বে জমিতে সরিষা বীজ বপন বা ছিটিয়ে সরিষা আবাদ পদ্ধতিকে রিলে পদ্ধতিতে সরিষা চাষ বলা হয়ে থাকে। এ পদ্ধতিতে সরিষা চাষে জমিতে কর্ষনের প্রয়োজন পড়েনা বিধায় এ পদ্ধতিতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। যে সকল জমি রোপা আমন বা বোনা আমন পরবর্তী সময়ে বোরো আবাদ হয়না এবং মৌসুমি অনাবাদি থাকে সে জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা যায়। এছাড়া যে জমিতে কর্তন কালীন সময়ে পানি জমে থাকেনা এবং জমিতে কাদা কাদা ভাব থাকে তাতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা সহজেই করা যায়। এ পদ্ধতিতে লাখাইয়ে বারী-১৪, বারী-১৭, বারী-১৮ এবং বিনা-৯, বিনা-১১ আবাদ হচ্ছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে উল্লেখযোগ্য পরিমাণ জমি আমন পরবর্তী সময়ে বোরো আবাদ হয়না এবং তা মৌসুমি অনাবাদি থাকে। এ জমিতে সরিষা সহ বিভিন্ন রবিশস্য আবাদ করা যায়। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন পরবর্তী সময়ে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করে আসছি। ইতিমধ্যে লাখাইয়ে ২০-২৫ বিঘা জমিতে রোপা আমনের জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছে এবং অন্য কৃষকরাও এগিয়ে আসছে।
Tag
আরও খবর