শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

নাশকতার মামলায় আ.লীগের ২৬ নেতা-কর্মীকে জামিন করালো ছাত্রদল নেতা !



জামালপুরের ইসলামপুর থানায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 'ফাঁকা গুলিবর্ষণকারী' উপজেলা যুবলীগের সভাপতিসহ জামিন পেলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মী। 


আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জামালপুরের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৪ স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে মামলার বাদী ছাত্রদল নেতা অনাপত্তি করেন। শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক আসামিদেন জামিন মঞ্জুর করেন। এছাড়া ওই মামলায় অজ্ঞাত দুই আসামিরও জামিন দেন আদালত।


জামিনপ্রাপ্তদের অন্যান্যের মধ্যে হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের তাঁর ছোট ভাই ও উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান ওরফে মাসুম খান, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভার বহিস্কৃত মেয়র আব্দুল কাদের সেখ, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুমন। 


আদালত সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ৩১ আসামির  মধ্যে ২৪ জন আদালতে হাজির হয়ে জামিন চান। এসময় মামলার বাদী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে বিচারককে জানান। মামলায় উল্লেখিত মারধরের শিকার ছাত্ররাও আদালতে বলেন, তাঁরা আসামিদের সঙ্গে মিমাংসা হয়েছেন। আসামিরা জামিন পেলে তাঁদের আপত্তি নেই। শোনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাঁদের জামিন মঞ্জুর করেন।


মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জড়ো হয়। এসময় আন্দোলন ঠেকাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন আসামি কোপা দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জল মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে। এতে বেশকয়েকজন ছাত্র গুরুতর আহত হন। উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।


ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখ করা হয়। 



জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, '২৪ জন আসামি স্বেচ্ছায় আদালতে জামিনের প্রার্থনা করেন। এসময় মামলার বাদী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে জানান। পরে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এছাড়া অজ্ঞাত কারাবন্ধি এক আসামি এবং পুলিশ সোপর্দ এক আসামিকেউ জামিন দেন বিচারক।


মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, 'এখন পর্যন্ত একজন এজাহারভুক্তসহ ১৭ জন অজ্ঞাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর আসামিরা জামিনে বের হয়েছে। 


উল্লেখ্য, ওই মামলায় এজাহারভুক্ত ৩১ আসামির মধ্যে শুধু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক  আক্রামুজ্জামান হিরুকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে পেরেছে। এছাড়া সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চাচাতো শ্যালক ও আ.লীগ কর্মী রাজিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, গাইবান্ধা ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হযরত আলীসহ অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে 

গ্রেপ্তার করে অধিকাংশ আসামির বিরুদ্ধে রিমান্ড চেয়ে  আদালতে সোপর্দ করেছে পুলিশ। এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে চাইলে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। ১৩দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। 




আরও খবর