আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-11-2024 09:14:45 am

গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। সেই প্রচেষ্টা প্রত্যক্ষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।


সম্প্রতি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দলের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থিঙ্কট্যাংক হিসেবে যুক্ত। মূলত এই থিঙ্কট্যাংকটি বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারে কাজ করে।





ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ সিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরের অংশ হিসেবে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।


বৈঠকে সিমা বলেন, আইআরআইয়ের প্রধান লক্ষ্য হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করা, বিশেষ করে যখন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য ব্যাপক দাবি উঠেছে।



তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশের প্রকৃত গতিপথ নিয়ে উদ্বেগ ছিল। এই সংস্কারগুলোর সাফল্য যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ।


এ সময় ড. ইউনূস বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারের পর তার সরকার নির্বাচনের আয়োজন করবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনের যাত্রা শুরু হয়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।


তিনি বলেন, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।


প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন।


বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই’র কান্ট্রি চিফ জোশুয়া রোজেনব্লুম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

আরও খবর