আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার

আওয়ামী লীগের প্যানেল মেয়র ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক

আওয়ামী লীগের প্যানেল মেয়র ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদকালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়। গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।
আরও খবর