শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

কোম্পানীগঞ্জে জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

সোমবার দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় কোম্পানীগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আকবর হোসাইন এর সঞ্চালনায় সভাপতি বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌর প্রশাসক তানভীর ফরহাদ শামীম। বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আসিফ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম, কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোঃ ফৌজুল আজীম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু বক্করের স্ত্রী, আহত ইফরাতুল হাসান, ইউসুফ নবী, জাকের হোসেন ও নুর হোসেন। 

গত ২১ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা শহীদ আবু বকর ছিদ্দিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরার ৮নং রেল গেইটে গুলিবিদ্ধ হন। ২৫ জুলাই ঢাকার আগারগাও নিউরোসাইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাকের হোসেন গত ৪আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলনে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। ইফরাতুল হাসান গত ১৮জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে আহত হন। ইউসুফ নবী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার বাড্ডার নতুন বাজার এলাকায় গত ১৯ জুলাই তার চোখের নিচে গুলি প্রবেশ করে মাথা বেদ করে বের হয়ে যায়। নুর হোসেন এর গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে তার ডান পা, পিঠে ও হাতে গুলি লাগে।  নিহত শহীদ আবু বকর ছিদ্দিকের পরিবার ও আহত ৪জনকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তরীয়, ক্রেষ্ট ও প্রাইজবন দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র, কৃষক, শ্রমিক জনতা যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের আমরা গভীরভাবে স্মরণ করছি। এসময় তিনি শহীদ আবু বকর ছিদ্দিকের স্ত্রীকে  বসুরহাট পৌরসভায় চাকুরী দেওয়ার ঘোষণা দেন।

আরও খবর