বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

লালপুরে পৃথক স্থানে দুই সহস্রাধিক গছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে শত্রুতা করে বিজয়পুর গ্রামে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানের পাঁচ শতাধিক ফলজ ও বাওড়া গ্রামের আব্দুল মান্নানের নার্সারির দেড় সহশ্রাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বিজয়পুর ও বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজয়পুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলু জানান, 'আমি একজন ফল চাষি,বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আমার ১১ বিঘা জমির ফলজ বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি, কার্টিমন আম ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া প্রভিতি ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, খবর পেয়ে বাগানটি পরিদর্শন করেছি, এটা একটি বিশাল ক্ষতি, সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে  তাহলে অবশ্যই আমার সেটা করব।
অপর দিকে  বাওড়া গ্রামের নার্সারি মালিক আব্দুল মান্নান জানান, সোমবার দিবাগত রাতে তার নার্সারি বাগানের প্রায় দেড় হাজারেরো বেশি চারাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, গত দুই সপ্তাহে আরো দুই বার তার প্রায় ছয় শতাধিক বিভিন্ন প্রজাতির উন্নত চারাগাছ কেটে দিয়েছিল। এসব বিষয়ে থানায় অভিযোগও দেয়া আছে। এবার তৃতীয় দফায় গাছ কাটলো। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Tag