কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

জয়পুরহাটে সরকারি কর্মচারীকে মারপিটের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আবু তালেবকে মারপিটের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগি আবু তালেব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

আসামীরা হলেন, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান সুইটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ নভেম্বর দুপুরে জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে আগত লোকজনকে লাইনে দাড়াতে বলেন অফিস সহায়ক আবু তালেব। এসময় আলমগীর ও সুইটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভূমি অফিসের দরজার সামনে এসে দাড়ায় ও আবু তালেবের পায়ে পা দিয়ে আঘাত করে। 

তখন সে এরকম আচরণ করতে নিষেধ করলে তারা আবু তালেবকে ধাক্কা দিয়ে মুল গেটের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার বুকে ও মাথায় গুরুতর জখম হয়। 

এসময় তার চিৎকারে অফিসের অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার সময় আসামীরা তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। এরপর আবু তালেবকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

আরও খবর