জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা সহ- সাধারণ জনতা উপস্থিতিতে  এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুজিব সড়কে 

আমরা সিরাজগঞ্জবাসী আয়োজনে মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায়, মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের কোথাও আমাদের ছেলেমেয়েদের জন্য সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই। যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে অনেক শিশু ডুবে মারা গেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে কোন  প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি নেই। এর জন্য অনেক স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ না থাকায়  পানিতে গোসল করতে গিয়ে মৃত্যু বরণ করেছে।  সাঁতার শেখানো প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে পানিতে ডুবে কেউ মারা যেতো না। এজন্য শহরের পদ্ম পুকুর কে সংরক্ষণ করে সাঁতার শেখার উপযোগী করতে জেলা প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে আবারো  অনুরোধ করবো বিষয়টি আপনার সু- বিবেচনায় রেখে অতিদ্রত এ পদক্ষেপ নেওয়ার আহবান জান্নাচ্ছি। 

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

মোঃ  সিরাজ উদ্দিন, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, জাসাস সিরাজগঞ্জ জেলার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ রুবেলসহ সাধারণ জনতা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সিরাজগঞ্জে স্কুলসহ নানা বয়সের শিশুদের সাঁতার শেখানোর উপযোগী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর