কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

নড়িয়ায় আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করলো বিএনপির সমর্থকরা

শরীয়তপুরের নড়িয়ায় আবু সাঈদ মাঝি(৬৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার(১২ নভেম্বর) রাতে এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই নেতা। এর আগে সোমবার রাতে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। 

আহত আবু সাঈদ মাঝি নড়িয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ মাঝি সোমবার রাতে নড়িয়া বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় স্থানীয় বিএনপির সমর্থক মোকলেস চৌকিদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ ঘটনায় দোষীদের বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ মাঝি অভিযোগ করে বলেন, আমি চা খাওয়ার সময় ২০ থেকে ২৫ জন যুবক দোকানে ঢুকে 'ও আওয়ামী লীগ করে, ওকে মার' এই কথা বলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বিএনপির সমর্থক মোকলেস চৌকিদার এই হামলার নেপথ্যে ছিলেন বলে জানতে পারি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। 

আবু সাঈদ মাঝির স্ত্রী মমতাজ সাঈদ বলেন, আমার স্বামী রাজনীতি করে কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। তিনি আওয়ামী লীগ করেন এটাই কি তার দোষ? আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এই হামলাটি চালানো হয়েছে। যাতে তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে পারে। আমরা অপরাধীদের বিচার চাই। 

দোষীদের বিচার দাবী করে আবু সাঈদ মাঝির মেয়ে নিতু মাঝি বলেন, আমার বাবার ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে। হামলাকারীরা আমার বাবাকে মেরে রক্তাক্ত করেছে। তিনি আওয়ামী লীগ করতেন বলেই বিএনপির লোকেরা এই হামলা চালিয়েছে। আমরা দোষীদের কঠোর বিচার চাই। 

তবে অভিযোগের ব্যাপারে অস্বীকার করেছেন বিএনপির সমর্থক ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দাবী করা মোকলেস চৌকিদার। তিনি বলেন, আমি তার উপর কোনো হামলা চালাইনি বা নেতৃত্ব দেইনি। কে বা কারা মেরেছে তাও জানিনা। উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। 

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, আমাদের দল থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে কোনভাবেই কারো উপর অন্যায় অত্যাচার করা যাবে না। আমরা বিষয়টি তদন্ত করবো। হামলাকারীরা যদি আমাদের দলের কেউ হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর