হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে দিনের বেলায় চোরাই গরুসহ হাতেনাতে চোর আটক



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে গরু চোরকে হাতেনাতে আটক করে পাঁচবিবি থানা পুলিশ।

১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল অনুমানিক ১১.০০ ঘটিকায় পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়ের অন্তর্গত কেশাবপুর গ্রামের মোঃ দুদু মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৪৭), তার ০১ (এক) টি লাল রংয়ের দেশী জাতের গাভী গরু যার মূল্য অনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

পাঁচবিবি থানাধীন কেশবপুর গ্রামস্থ কড়িয়া-পাঁচবিবি পাকা রাস্তার পার্শ্বে গোবরা বিল নামক স্থানে ঘাস খেতে বেঁধে রেখে বাড়িতে যায়। সুযোগ বুঝে গরুটি চুরি করে নিয়ে যেতে থাকলে স্থানীয় লোকজন গরুসহ চোরকে বড়মানিক স্কুলের সামনে আটক করে রেখে পাঁচবিবি থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই গরুসহ চোরকে হেফাজতে নেয়। উক্ত বিষয়ে পাঁচবিবি থানার মামলা নং-১৩, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত চোর মোঃ আলম হোসেন (৪৮)
জয়পুরহাট সদর থানার হানাইল (দিঘিপাড়া) গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

উল্লেখ্য যে জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট প্রভৃতি থানা এলাকায় তার বিরুদ্ধে ১২(বারো)টি চুরি মামলাসহ ১৮ টি মামলা রয়েছে।

Tag
আরও খবর