‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে 'রেসাস বানর' উদ্ধার

'রেসাস বানরটি' আইইউসিএনের লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে অন্তর্ভুক্ত 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযানে লোকালয় থেকে একটি'রেসাস বানর' উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে এ বানরটি উদ্ধার করেন বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন। পরে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধারকৃত বানরটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করেন।

রামনগরের বাসিন্দা শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন মাস ধরে বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে প্রাণীটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি  উদ্ধার করে নিয়ে যান।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, উদ্ধারকৃত বানরটি একটি দলছুট বানর, এসব বানর দল বেধে থাকে। মূলত খাবারের খোঁজে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে করছি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। এটি বানর প্রজাতির মধ্যে রেসাস বানর বা লাল বানর হিসেবে বেশ পরিচিত। এটি আইইউসিএনের লাল তালিকায় ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত বানরটিকে বিকেলে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিয়েছেন বলেও জানান বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, এ প্রজাতিটি সংরক্ষিত। বিশ্বব্যাপী এটির বিস্তৃতি রয়েছে এবং এর বাসস্থানের উপযোগী পরিবেশও বিদ্যমান। দক্ষিণ, মধ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় তৃণভূমিসহ বনাঞ্চলে এদের দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে।



Tag
আরও খবর