অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

দুর্গাপুরে ধর্ষিত কিশোরীর পুত্র সন্তান প্রসব, আলোচনায় এক প্রভাবশালী নেতা

রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণের শিকার (১৪) বছরের এক কিশোরী সন্তান প্রসব করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কিশোরপুর গ্রামে। এ দিকে ঘটনার পর থেকেই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সজীব আহম্মেদ বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। সজীব একই গ্রামের আবু সাইদের পুত্র। তারা দু’জনই শ্রীধরপুর দাখিল মাদরাসার নবম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা ওই কিশোরী ও তার সন্তানকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন ওই কিশোরী জানান, তার সাথে একই গ্রামের সজীব নামের এক ছেলে শ্রীধরপুর দাখিল মাদরাসায় নবম শ্রেনিতে পড়তেন। তারা একই ক্লাসে পড়াশোনার সুবাদে প্রায় ৯মাস আগে সে সজীবের বাড়িতে গাইড বই আনতে যায়। এ সময় সজীব বাড়ি ফাঁকা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ওই কিশোরী কাউকে না জানিয়ে লোকলজ্জার ভয়ে বাড়ি চলে আসে। এরপর সে অর্ন্তস্বত্বা হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে পুত্র সন্তান প্রসব করে। এরপর বিষয়টি টের পেয়ে ধর্ষনের অভিযোগে সজীব বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন।
তাছাড়া ধর্ষনের শিকার কিশোরীর পারিবারিক ও একাধিক সূত্র জানায়, ধর্ষনের সাথে জড়িত
সরকারদলীয় স্থানীয় স্কুল কমিটির সাবেক সভাপতি ও প্রভাবশালী এক নেতার নাম উঠলেও চলছে তা অাড়ালের চেষ্টা।


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তার সহপাঠী একই এলাকার সজীব নামের এক ছেলের ধর্ষনের শিকার হয়ে সে সন্তান প্রসব করেছে বলে আমাদের জানিয়েছে। যেহেতু ওই কিশোরীর সন্তান এখন অসুস্থ এ জন্য মা ও ছেলেকে থানার পুলিশ উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেছে।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে