রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারে র‍্যাবের উপর হামলা : ৪ যুবক গ্রেফতার

কক্সবাজারে তল্লাশিকালে চেকপোস্টে র‌্যাবের ওপর হামলার চেষ্টাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে সৈকতের লাবণী পয়েন্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোক্তার আহম্মদের ছেলে আক্তার কামাল সোহেল (২৭), একই ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরার আবদুল হাকিমের ছেলে নুরুল আমিন হেলালি (৩৪) ও সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার সৈয়দুল হকের ছেলে ইয়াছিন আরাফাত (২৪)।

র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, রাতে সৈকতের লাবণী পয়েন্টের সুগন্ধা-হোটেল কক্স টুডে সংলগ্ন চেকপোস্ট বসানো হয়। রাত ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে দ্রুতগতিতে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা সেটি দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের মারতে উদ্ধত হন তারা। পরে হামলা চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়।

এসময় দুর্বৃত্তদের হেফাজত হতে ইয়ামাহা ব্রান্ডের তিনটি অত্যাধুনিক মোটরসাইকেল, দুটি কাঠের লাঠি এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

Tag
আরও খবর