বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাহবুর মন্ডল।

বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে স্ত্রী বাবলী খাতুনকে নির্যাতন সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় স্বামী মাহবুর মন্ডল (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ নভেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুর মন্ডল আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা জানান, বিগত ১৮ বছর আগে উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মাহবুর মন্ডলের সাথে পাশ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রাামের আব্দুল মজিদের মেয়ে বাদিনী বাবলী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী মিলে সংসার করছিল। সংসার করাকালে তাদের দুই সন্তান রয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর দুপুরে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ২লাখ টাকা যৌতুক নিয়ে আসার জন্য স্বামী মাহবুর মন্ডল তার স্ত্রী বাবলী খাতুনকে চাপ প্রয়োগ করে। যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসতে অস্বীকার করলে তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। নির্যাতনে বাদিনী অসুস্থ্য হলে তাকে স্থানীয়রা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় স্ত্রী বাবলী খাতুন বাদি হয়ে তার স্বামী মাহবুর মন্ডলকে আসামী করে গত ৫ নভেম্বর আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মাহবুর মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে