হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নাশকতার মামলায় ইসলামপুরে ইউপির সাবেক সদস্যসহ আওয়ামী লীগের ৪ নেতা কারাগারে


জামালপুরের ইসলামপুরের ইউনিয়ন পরিষদের (ইউপি)  সাবেক এক সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে নাশকতার মামলায়

কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগের ওই চার নেতাকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। 


যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, উপজেলার কুলকান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপির সাবেক সদস্য রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের কর্মী বদিউজ্জামান বদি, পৌর যুবলীগের সদস্য মামুনুর রহমান এবং চরগোয়ালিনী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী সভাপতি শফিকুল ইসলাম।



ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের চার নেতাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে লীগ আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'


আরও খবর