অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুর পৌরসভায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশন এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার  ৯ নভেম্বর বিকালে মধুপুর পৌরসভা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও  প্রশাসক   জুবায়ের হোসেন। এসময়  উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ও কাউন্সিলর গোলাম মোস্তফা হোসাইন,  স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশনার  হাসিনা আক্তার, পৌরসভার  উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এমরান হোসেন, গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ।

পৌর নাগরিকদের অংশগ্রহণে এ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভায় আলোচক বৃন্দ জনসাধারণের বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সমস্যা সমাধানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এতে তারা বলেন, সারা বাংলাদেশে ৩০ টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ,  স্বাস্থ্য সম্মত টয়লেট, ড্রেনেজ সিস্টেম,  আধুনিক পদ্ধতিতে  ট্রাকের মাধ্যমে   পয়োবর্জ্য ব্যবস্থাপনা, ৬ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন  ওভারহেড ট্যাংকি  এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ   , দরিদ্র জন গোষ্ঠীর জন্য পারিবারিক টয়লেট, ইজারা পদ্ধতিতে  পাবলিক টয়লেট নির্মাণ করা, গার্বেজ ট্রাক ও ভ্যানের মাধ্যমে আবর্জনা অপসারণ,  গুরুত্বপূর্ণ পয়েন্টে আগুন নির্বাপকের  জন্য পানির লাইন স্থাপন করা সহ নানা নাগরিক সুযোগ - সুবিধার বৃদ্ধির উদ্যোগ করা হয়েছে । পৌর নাগরিকগণ স্বল্প ব্যয়ে এসব সুবিধা ভোগ করতে পারভেন বলে তারা উল্লেখ করে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৩ মিনিট আগে