চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্রকারীরা 'ষড়যন্ত্র' : সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু



বিএনপির কার্যনির্বাহী কমটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, দেশের অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকতে হবে। আওয়ামী স্তুবকদের কাজই হচ্ছে ছলেবলে রাষ্ট্রীয় মসনদ আকড়ে ধরে রাখা। সেকারণেই আওয়ামী লীগের দোসরেরা ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের মানুষের নাগরিক অধিকার ভূলুণ্ঠিত করেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'আওয়ামী লীগ নিসন্দেহে একটি মাফিয়া চক্র। আওয়ামী দোসরেরা ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আগামীতে জনগণ নিজেরা নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক দলের আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে।'


 বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু বলেন, '১৯৭১ সালে ২৬ শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ওই সময় দেশে সরকার ছিল না। ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন দেশের স্বপ্ন পূরণে  আমরা এগিয়ে যেতে সক্ষম হই। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাঁকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি। জনগণ তাঁকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল।


উপস্থিত জনতার উদ্দেশে সুলতান মাহমুদ বাবু বলেন, 'অন্তর্র্বতীকালীন সরকার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের যাত্রা পথের এটি শুরু মাত্র। সেকারণেই জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করুন। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকাটা বড়ই জরুরি।'


বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌর শহর থেকে অন্তত ২০ থেকে ২৫ হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। 




ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাষ্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল, সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, ডা. শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ।

আরও খবর