‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু

মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-২


মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (২২) নামে এক শিক্ষার্থীর মুত্যু হয়েছে। নিহত সোহান মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে। এসময় তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মঈন আহমদ এর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সোহান তার আপন ছোট ভাই ও বন্ধুকে নিয়ে তিনজন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হয়।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে