তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার খালেক মোল্লার ছেলে। সে মানষিক প্রতিবন্ধী ছিল। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা জানান, শুক্রবার ভোরের দিকে তারা ওই এলাকার পথের পাশে পল্লী বিদ্যুতের লাইনের ছেড়া তার পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পল্লী বিদ্যুতের অফিসে মোবাইল ফোনে জানান। ফোনের জবাবে তারা বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন। কিন্তু মানুষিক ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সকাল সারে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত্যু মালেকের লাশ থেকে জড়িয়ে থাকা বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে। আলাপকালে স্হানীয় শিক্ষক শাহাদাত হোসাইন বলেন, আমি পথের কাছে বিদ্যুতে তার পড়ে থাকতে দেখে সকাল ৬ টায় বিদ্যুত অফিসে মোবাইল ফোনে অবগত করেছিলাম। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়া তারে পিষ্ট হয়ে এক মানষিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু খবর আমি শুনেছি। তবে অফিসের দায়িত্বে থাকা কোন লোকের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর