অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের দায়ে আটক-৬

জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় হস্তান্তর


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি ছিনতাই, মাদক কারবারী, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ যুবককে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।


শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আটককৃত যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালসহ আটককৃতদের শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ ধরণের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে জড়িত ৬ যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।



Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৪১ মিনিট আগে