সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

নানা আয়োজনে জয়পুরহাটে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়” এই শ্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালি মিলনায়তনে শিশু সমাবেশে ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার সভাপতি ডাঃ মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাশরেকুল আলম প্রমুখ।

শিশু সমাবেশে বক্তারা বলেন, তোমরা শিশু, তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এই বয়সে ভালো হওয়ার জন্য যে সকল দিক রয়েছে, সেই দিকগুলো যদি তোমরা নিজেদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেছে নিতে পারো, তাহলে একজন সুনাগরিক ও আদর্শবান মানুষ হিসেবে পৃথিবীতে নিজেকে পরিচিত করতে পারবে এবং তোমাদের পিতা-মাতা ও অভিভাবক গর্বিত হবে। সেই সাথে দেশ, জাতি, সমাজ সবাই তোমাদের নিয়ে গর্ব করে আলোচনার প্রথম স্থানে উপস্থাপন করবে। আমরা চাই যে শিশুরা এখানে উপস্থিত রয়েছো আলোচনার প্রথম স্থানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলবে, আমরা ছোট বেলায় ফুলকুঁড়ি আসর-এর আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবন গড়েছি।

সমাবেশ শেষে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও খবর