‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব অপরিসীম : সাবেক এমপি এম নাসের রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস:

মৌলভীবাজারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিএনপি বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমবেত হন।

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম নাসের রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই পট পরিবর্তনের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।

নবগঠিত মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক জেলা সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, আশিক মোশাররফ, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল।


Tag
আরও খবর