‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আটক-২

বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। 

আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। 

সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে-এমন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬ নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। 

চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। 

এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওসুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, 'আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে