নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীতে অভাবের তাড়নায় দুই দিনের সন্তানকে বিক্রি , উদ্ধার করলো পুলিশ

অভাবের তাড়নায় রাজশাহীর এক ব্যক্তি তাঁর দুই দিন বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন। পরে অভিযোগ পেয়ে রোববার ওই শিশুটির বাবা এবং শিশুটির ক্রেতাকে রাজশাহী নগরীর রাজপাড়া থানা-পুলিশ হেফাজতে নিয়েছে। বাচ্চাটিকে উদ্ধার করেছে।

ওই বাবার নাম মো. রহিদুল (৪০)। রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় তার বাড়ি। পেশায় তিনি একজন দিনমজুর। গত ১২ নভেম্বর তিনি তাঁর মেয়েকে ২৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। শুক্রবার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়। এছাড়া বাচ্চার ক্রেতাকেও থানায় নেওয়া হয়েছে। তার নাম শাহানুর রহমান।

পুলিশ জানিয়েছে, রহিদুলের আরও এক ছেলে এবং এক মেয়ে আছে। তাদের বয়স ১০-১২ বছর। গত ১০ নভেম্বর রহিদুলের স্ত্রী জান্নাতুল খাতুন নগরীর লক্ষ্মীপুর এলাকার কেয়ার নার্সিং হোম নামের একটি বেসরকারী ক্লিনিকে আরও একটি কন্যা সন্তান প্রসব করেন। এই বাচ্চাটিকেই নার্সিং হোম থেকেই শাহানুরের কাছে বিক্রি করে দেন রহিদুল। এর পর থেকেই জান্নাতুলের স্ত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করছিলেন। তা দেখে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি থানায় জানান। এরপরই প্রথমে রহিদুল ও পরে শাহানুরকে থানায় নিয়ে আসা হয়।

থানায় রহিদুল জানিয়েছেন, অভাবের তাড়নায় তিনি বাচ্চা বিক্রি করে দেন। এতে তিনি ২৪ হাজার টাকা পান। আর শাহানুর জানিয়েছেন, তাঁর বোনের কোন সন্তান নেই। তাই বোনের জন্য তিনি বাচ্চাটি কেনেন। কিন্তু দত্তক নেওয়ার মতো করে কোন কাগজপত্র করে না দেওয়ায় তিনি বাচ্চাটি নিজের কাছে রাখেননি। তাঁর অন্য এক আত্মীয়কে বাচ্চাটি দিয়েছেন। ওই আত্মীয়ের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে। পরে দুপুরে বাচ্চাটি উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশের একটি দল।

কেয়ার নার্সিং হোমের পরিচালক গোলাম আশরাফ সরকার জানান, নার্সিং হোমেই বাচ্চার বাবা বাচ্চা বিক্রি করেছেন তা তিনি আগে জানতেন না। তবে বিষয়টি তিনি পরে শুনেছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ বাচ্চাটাকে উদ্ধার করতে গেছে। বাচ্চা উদ্ধার করে নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Tag
আরও খবর