ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

আব্দুর রহমানের হ্যাটট্রিকে একতার জয়

যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় যশোরের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার একতা স্পোর্টিং ক্লাব। বুধবার বিকেল তিনটায় রেফারি সুমন বিশ্বাসের বাঁশিতে মাঠে গড়ায় খেলা। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৭ মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন একতার আব্দুর রহমান। গোল খেয়ে অনেকটা নড়েচড়ে ওঠার সাথে সাথেই প্রতিপক্ষের জালে ৯ মিনিটে আরেকটি বল জড়ান তিনি। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠভর্তি দর্শকদের মাঝে। তবে অনেকটা খেই হারিয়ে ফেলেন মোহামেডানের খেলোয়াড়রা। এরপরই গোল শোধে মরিহা হয়ে ওঠেন তারা। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ।দ্বিতীয়ার্ধেও গোল শোধে চলে মোহামেডানের প্রাণপণ চেষ্টা। ততক্ষণে নির্ধারিত সময় শেষে শুরু ২ মিনিটের অতিরিক্ত সময়। ১ মিনিট হাতে থাকতে দারুণ মুন্সিয়ানায় দলের পক্ষে তৃতীয় সর্বশেষ গোলটি করেন একতা দলের রহমান।খেলা শেষে স্থানীয় সন্ধ্যায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। অনুষ্টানটিতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল রানা। এ সময় বিজয়ী দলের রহমানের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। খেলার ধারাবিবরণীতে ছিলেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।আগামী শনিবার টুর্নামেন্টের তৃতীয় খেলায় মুখোমুখি হবে যশোরের ইটালি প্রবাসী ফুটবল একাদশ ও অভয়নগর ফুটবল একাদশ।
আরও খবর