জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীর চাটখিলে আওয়ামীলীগের সম্মেলনে সংঘর্ষ ও ভাঙচুর




নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের কমিটির পদ ঘোষণার পর পদ বঞ্চিত নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, র্দীঘ ১০ বছর পর রোববার সকালে উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার সময় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।
বিকেলে নতুন কমিটি ঘোষণার উদ্দেশ্যে উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ওই বৈঠকে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় সিলেকশনে নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভোটা ভোটির দাবিতে উপজেলা চত্বরে পদপ্রাপ্ত ও প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে তা সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ও কাউন্সিল অধিবেশনের হল রুমে ব্যাপক চেয়ার ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন পুলিশ ও ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এক সংবাদকর্মী, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার লাঠিচার্জ করে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনিও ফোন রিসিভ করেন নি।
উল্লেখ্য, সম্মেলনের প্রথম অধিবেশনে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক সম্পাদক শিহাব উদ্দিন শাহীন, শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।
আরও খবর