অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্ভাবন

কৃষি মেলার শুভ উদ্ভাবন

নওগাঁয় ৩ দিন ব্যাপী কৃষি  মেলার শুভ উদ্ভাবন 


নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী কৃষি ঋণ মেলার শুভ  উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। সোমবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ জোনাল অফিসের ডিজিএম রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ। মেলা চত্বরে  উপজেলার সকল সরকারি বে-সরকারি ব্যাংক ও  এনজিও এর  সমন্বয়ে ৮টি স্টল স্থাপন করা হয়। প্রধান অতিথি মেলার সকল স্টল পরিদর্শন করেন। মেলাটি ৪ নভেম্বর থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত  মোট ৩ দিন চলবে। মেলা উপলক্ষে উপজেলার কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রায় শতাধিক কৃষকের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ২ মিনিট আগে