‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-সেপ্টেম্বর ২০২৪ উপলক্ষে পুলিশের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

নিয়োগ পরীক্ষা উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। 

আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা(Physical  Endurance Test) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রস্তুতি সভায় টিআরসি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা বলেন, 'সময়ের সাথে সাথে বাংলাদেশ পুলিশের রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনেক আপডেট হয়েছে। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে, আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে'।

তিনি আরো বলেন, 'কোন রকম বিতর্ক ছাড়া, কোন রকম অভিযোগ ছাড়া আমাদেরকে এই রিক্রুটমেন্টের প্রাথমিক ধাপ শেষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোন ধাপে আমাদের যাতে কোন ভুল না হয়, কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে'।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি পুলিশ সুপার খালেদা ইয়াসমিন, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Tag
আরও খবর