অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ন্যায্যমূল্যে মুরগি-ডিম বিক্রি করছে লেমন ফ্রেশমিট, ক্রেতাদের মুখে হাসি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তাদের স্বার্থে লাভ ছাড়া মুরগি-ডিম বিক্রি শুরু করেছে লেমন ফ্রেশমিট নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় শহরের নতুন বাজারে অবস্থিত লেমন ফ্রেশমিটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মধু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো. শাহীন সুলতান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা, ভুট্টো মিয়া, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

লেমন ফ্রেস মিটের ব্যবস্থাপক আশুতোষ ঘোষ বলেন, ‘আমাদের বিনা লাভের বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা। বর্তমানে বাজারের অন্যান্য দোকান থেকে ২৫ টাকা কমে আমরা বিক্রি করছি। আমরা কক মুরগি ২৭০ টাকা কেজিতে বিক্রি করছি। যা অন্যান্য দোকান থেকে ২৫-৩০ টাকা কম। পাকিস্তানী লাল মুরগি আমাদের বিনা লাভের বাজারে ৬৪০ টাকা। এছাড়া ডিম ৫০ টাকা হালি আমরা ভর্তুকি মূল্যে দিচ্ছি। 

ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই মুরগি-ডিম বিক্রির খবরে উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। খবর পেয়ে ছুটে আসছেন অনেকে। বাজারে যখন মুরগি-ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন শ্রীমঙ্গলে চালু হয়েছে বিনা লাভে মুরগি-ডিম বিক্রি।

‘ব্রয়লার’, ‘সোনালী’, ‘কক’, ‘পাকিস্তানী লাল’ যার যে মুরগি পছন্দ তা কিনে নিচ্ছেন চাহিদামতো। ব্রয়লার মুরগির ডিমও কিনছেন কেউ কেউ। কম মূল্যে ক্রেতারা ডিম-মুরগি কিনতে পেরে তাদের চোখে মুখে স্বস্তির ছাপ। 

মুরগি ক্রয় করতে আসা মো. হাসান বলেন, ‘এখানে শুরু হইছে বিনা লাভের বাজার। আমি এখান থেকে সঠিক ওজনে কম দামে মুরগি নিতে এসেছি। আমরা কম দামে মুরগি কিনতে পেরে আননন্দিত।

সাধারণ ক্রেতা চা শ্রমিক মিলন কৈরী বলেন, 'আমরা খেটে খাওয়া মানুষ, বেশি দামে মুরগি ও ডিম কিনে খাওয়া আমাদের সাধ্যের বাহিরে। মহসিন মিয়ার বিনা লাভে মুরগি ও ডিম বিক্রির উদ্যোগের ফলে আমরা গরিব মানুষরা  সঠিক ওজনে কম দামে মুরগি ও ডিম খেতে পারব। মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কার্যক্রম অব্যাহত রাখা দরকার বলে জানান তিনি'। 

রিকশা চালক হাবিব মিয়া বলেন, 'বিনা লাভে মুরগি ডিম ও বিক্রির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা অন্যান্য দোকান থেকে যখন মুরগি কিনি তখন অনেকেই দাম বেশি রাখেন আবার ওজনেও কম দেন। কম দামে এবং সঠিক ওজনে মুরগি বিক্রি করার ফলে আমরা গরিব মানুষরা উপকৃত হব। ক্রেতা মর্জিনা বেগম বলেন, ‘লেমন ফ্রেস মিটে এসে দেখলাম ১৬০ টাকা কেজিতে ব্রয়লার সাদা মুরগি বিক্রি হচ্ছে। যা অন্যান্য দোকানে ১৮০ থেকে ১৮৫ টাকা। প্রতি কেজিতে ২০ টাকা কম পেয়েছি। আমাদের মতো নিন্ম মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক পাওয়া। 

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো. শাহীন সুলতান বলেন, লেমন ফ্রেশমিট লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর ছোট ভাই মো. সেলিম মিয়ার মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে মহসিন মিয়ার উদ্যেগে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বিনা লাভে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলাজুড়ে মাইকিং করে খামারের মূল্যে মুরগি ও ডিম বিক্রির প্রচারণা চালানো হয়েছে। যতদিন পর্যন্ত মুরগি ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে শাহীন সুলতান জানান। 

সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, লেমন ফ্রেশমিটের সত্ত্বাধিকারী মোঃ সেলিম তার প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে লক্ষাধিক মুরগি বাজারজাত করে। খোঁজ নিয়ে যখন দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা নিয়ে নিত্যপণ্যসহ মুরগি-ডিম বিক্রি করছেন। সেই সিন্ডিকেট ভাঙ্গতে এবং বিনা লাভে সঠিক ওজনে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তার সাথে আলাপ করে এ উদ্যোগ নেওয়া হয়। শিগগির চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য পন্য সামগ্রী  পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করার উদ্যোগ নেওয়ার কথাও জানান সাবেক মেয়র মহসিন মিয়া।

আরও খবর