দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহজাহানের লাশ শার্শায় নিজ গ্রামে দাফন

মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া প্রবাসী শাহজাহানের লাশ শার্শায় নিজ গ্রামে দাফন মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রোববার ( ৩রা নভেম্বর) রাত ২ টার সময় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩ টার সময় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় মৃত শাহাজানের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।এদিন সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত শাহাজাহান কবির একই গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। শাহাজাহান লিবিয়ার বেনগাজী শহরে কাজ করতেন।এবছর তার ছুটিতে দেশে আসার কথা ছিলো। হঠ্যাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এবং চিকিৎসারত অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ ই অক্টোবর মারা যান। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দুতাবাসের মাধ্যমে তার লাশ দেশে আনা হয়। প্রবাসী শাহজাহানের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন,শার্শা উপজেলা বিএনপি'র আহ্বায়ক খায়রুজ্জামান মধু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির,বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও,আজিজুর রহমান,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন ও রুহুল কুদ্দুস সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আরও খবর