জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত জালাল হোসেন বাবু।

সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকুরী প্রত্যাশিদের নিকট থেকে চাকুরী দেয়ার প্রলোভনে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জালাল হোসেন ওরফে বাবু (৪৬) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাই।
আটককৃত জালাল হোসেন ওরফে বাবু আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের জাবেদ আলীর ছেলে। গত শনিবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটে তাকে আদমদীঘির সাতাহার থেকে গ্রেপ্তার করে থানায় সোপদ করা হয়।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের উক্ত জালাল হোসেন দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এসংক্রান্ত একটি অভিযোগ চাকুরী প্রত্যাশিরা দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাইনের নিকট জানান। এমন সংবাদের ভিক্তিতে সেনা সদস্যরা গত শনিবার রাত ৩টা ২০ মিনিটে সাতাহার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জালাল হোসের বাবুকে আটক করে থানায় সোর্পদ করেন। তার নিকট থেকে সেনাবাহিনীর পোষাক জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জালাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর