রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মহেশখালীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে মাদক মামলায় মো. এমরান (২৮) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. এমরান ছোট কুলাল পাড়া এলাকার আবদুল মাজেদের ছেলে। পুলিশ জানায়, উপজেলার কুলাল পাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি এমরান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকের একটি মামলা রয়েছে। যার মামলা নং: জিআর-৩০১/২১ (মাদক)। ওই মামলায় কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে এমরান দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। তিনি আরও বলেন, সন্ত্রাসী,অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এদিকে, মহেশখালী থানায় এস আই মহসীন চৌধুরী-পিপিএম যোগদানের পর থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ১৪ আসামিকে কারাগারে পাঠিয়ে অল্প দিনের ব্যবধানে অপরাধীদের যম হয়ে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তার একের পর এক অভিযানে অনেক চিহ্নিত অপরাধী গা-ঢাকা দিয়েছেন। এক প্রতিক্রিয়ায় এসআই মহসিন চৌধুরী-পিপিএম সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, চোরাচালান, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ দমনের সকলের সহযোগিতা কামনা করেছেন।
Tag
আরও খবর