নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

নানা আয়োজনে পীরগাছায় জাতীয় যুব দিবস পালন

নানা আয়োজনে পীরগাছায় জাতীয় যুব দিবস পালন

রংপুরের পীরগাছায় সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও  সফল আত্মকর্মীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন করা হয়। যুব দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আফসানা রহমান, থানা এসআই খায়রুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ সিরাজুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারদিন এহসান মাহিম ও সোহেল রানা প্রমুখ।
এর আগে ‘যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের’ ব্যানারে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন অতিথিরা।
আরও খবর