রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ার এসিল্যান্ডকে খাগড়াছড়িতে শাস্তিমূলক বদলি

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত বালি নিলামে পাহাড়খেকো সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে পরিবেশের বারোটা বাজাতে তিনি দিয়েছেন বৈধতা।



খালে নেই বালি, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বিপর্যয়ে পড়া উখিয়ার পালংখালী ইউনিয়নে এই কান্ড ঘটিয়ে বিতর্কের মুখে পড়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।


পাহাড়ের নিধনের অভিযোগে বিতর্কিত ইউনিয়নের রহমতের বিলের বাসিন্দা শাহ আলমগীর পেয়েছেন বালি স্থানান্তরের আদেশ।


শুধু বালিকান্ডই নয়, নানা অনিয়মে জড়িত থাকার কারণে ৩৭ তম বিসিএসে নিয়োগ প্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে তৈরি হয়েছে অভিযোগের পাহাড়।


চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, অভিযোগ থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


যার অংশ হিসেবে ৩০ অক্টোবর (বুধবার) জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সালেহ আহমেদ কে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বদলি করা হয়েছে।


সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


প্রশাসনিক বদলি রীতিতে আলোচনা রয়েছে, মূলত দেশের দুর্গম অঞ্চলে বিশেষ করে পার্বত্য এলাকায় কোন কর্মকর্তাকে যদি বদলি করা হয় তাহলে সেটি একধরনের শাস্তিমূলক বদলি।


এই বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলেও সালেহ আহমেদ কল রিসিভ করেন নি।

Tag
আরও খবর