রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজারের সাত মামলার চুড়ান্ত প্রতিবেদন দিল পুলিশ

স্বৈরাচার হাসিনার পতনের আগে আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে দায়েরকৃত কক্সবাজারের সাত মামলার চুড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র মতে, জুলাই -আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে কক্সবাজারে আ.লীগ, ছাত্রলীগ ও জাসদ নেতা বাদী সাত মামলা দায়ের করেন। ওইসসব মামলায় এজাহারনামীয় ৩২১ জন ও অজ্ঞাত ১৩০০ জনকে আসামি করা হয়। ওই সময় প্রায় শতাধিক বিএনপি -জামায়াত ও ছাত্রদের গ্রেফতার করে পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা সবাই জামিনে মুক্ত হয়। সাত মামলার মধ্যে ৬ টি কক্সবাজার সদর মডেল থানায় ও একটি চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়।


কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (,ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, 'কিছু মামলা ছাত্র-জনতার বিরুদ্ধে হয়েছিল, সেগুলো সরকারের নির্দেশে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।


তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতা কীভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠে সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে আসে। তাদের কারণে আজকের এই বাংলাদেশ। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মনে রেখে আমাদের কাজ করতে হবে।


পুলিশের স্থাপনায় হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, ‘জনতার সঙ্গে পুলিশের একটা ব্যবধান হয়ে গিয়েছিল। যার প্রেক্ষিতে ৫ আগস্টের পরবর্তী সময় পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সেটা কিন্তু জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চিন্তা করছি, কীভাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারব। জনগণের জন্য কাজ করতে পারব।


কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাকের সাজানো দায়েরকৃত মামলার আসামি ঠিকাদারি প্রতিষ্ঠান 'উন্নয়ন ইন্টারন্যাশনাল, কক্সবাজারের আইটি কর্মকর্তা এমরান ফারুক অনিক মামলা প্রত্যাহারের খবর শুনে, আল্লাহ দরবারে শোকরিয়া আদায় করে বলেন, 'সত্য হউক, মিথ্যা হউক একটি মামলা একজন মানুষ ও তার পরিবারকে পঙ্গু করে দেয়। ঠিক ছাত্রলীগ নেতার সাজানো মামলায় পরিবার থেকে আমাকে আড়ালে থাকতে হয়েছে। তিনি বলেন, একদিন সুষ্ঠু বিচার পাওয়ার আশায় ছিলাম। সেই আশায়ই আল্লাহ পূরন করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর ১০ আগস্ট সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে গণআন্দোলন দমনে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

Tag
আরও খবর