‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে এজাহারনামীয় তিন আসামীগ্রেফতার, চোরাইকৃত চা-পাতা উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে এজাহারনামীয় তিন আসামীসহ চোরাইকৃত ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়েছে। থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮-১০-২০২৪, জিআর ২৫১/২০২৪ এর এজাহারনামীয় আসামী পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০)কে গ্রেফতার করা হয়। আসামি পিন্টু শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের ৮ নয বস্তি এলাকার মৃত আনন্দ মাদ্রার্জী কুর্মীর ছেলে। অপর দিকে এসআই মোঃ জাকির হোসেন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭, তারিখ: ৮-১০-/২০২৪, জিআর ২৩২/২০২৪ এর এজাহারনামীয় পলাতক আসামী পিয়াস দাশ (৩৫)কে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পিয়াস শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার পিযুশ দাসের ছেলে। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য। পৃথক আরও একটি অভিযান এসআই সজীব চৌধুরী নেতৃত্বে লাখাইছড়া চা বাগানে পরিচালনা করে আসামি সজীব খান (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সজিব শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নেে নোয়াগাঁও গ্রামের আঃ আওয়ালের ছেলে। সজিব সিএনজি অটোরিক্সা যোগে চোরাইকৃত ২৪০ কেজি চা পাতা নিয়ে যেতে চেষ্টা করলে বাগানের নিরাপত্তা প্রহরীর সহায়তায় তাকে আটক করে ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩১ তারিখ: ৩১-১০-২০২৪, জিআর ২৫৬/২০২৪ রুজু করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে আমরা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করি।গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর