সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

নোয়াখালীতে ঘর পুড়ে প্রতিবন্ধী তরুণীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীতে ঘর পুড়ে প্রতিবন্ধী তরুণীর রহস্যজনক মৃত্যু



নোয়াখালীতে ঘর পুড়ে প্রতিবন্ধী তরুণীর রহস্যজনক মৃত্যু   


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একটি একচালার ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে এক তরুণী। তবে পুলিশ আগুন লাগার কোনো কারণ জানাতে পারেনি। তরুণীর মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।


বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত স্মৃতি আক্তার (১৮) একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনর মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।


স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্মৃতির বাবা একজন প্রবাসী। সে একচালার একটি ঘরে একা থাকতেন। পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎমা আফরোজা বেগম। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন লোক ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়রে পথে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো অগ্নিকান্ডের কোনো কারণ জানা যায়নি। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

আরও খবর