রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে বিজিবি'র অভিযানে ৩ জন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

টেকনাফ সীমান্তে বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে এবং একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।


বিজিবির সূত্র জানায়, ৩০ অক্টোবর লেদা বিওপি (বর্ডার আউটপোস্ট)-এর আওতাধীন নাফ নদীর কিনারা ঘেঁষে টেকনাফ শহরের দিকে নৌকায় ডাকাত দলের কিছু সদস্য আসতে পারে এমন খবরে লেদা বিওপি’র একটি টহলদল অভিযানে নেমে সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে এবং তাদের ঘেরাও করে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন, এনায়েতুল্লাহ (২৬), পিতা-আবু আহমেদ, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া, মোহাম্মদ আলম (২৩), পিতা-আব্দুল জব্বার, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া, মোহাম্মদ ইয়াছিন (২৯), পিতা-নূর মোহাম্মদ, ২২ নম্বর উনচিপ্রাং এফডিএমএন ক্যাম্প, টেকনাফ।


বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন, "আটককৃত ডাকাত দলের সদস্যরা টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বাজার ও ঘরবাড়িতে ডাকাতি চালানোর কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"


বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর