রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজার সরকারি কলেজের লোগোতে "নৌকা" সরিয়ে যুক্ত করা হলো "সূর্য ও কলম"

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।


মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।


কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।


অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি। 


কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণ:


i) ২১ টি তারা (একুশে ফেব্রুয়ারী- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)


ii) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)


iii) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)


iv) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)


v) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)


vi) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

Tag
আরও খবর