রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মানুষের পেটের ক্ষুধা মেটান: কক্সবাজারে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

'২৪ এর গণ অভ্যুত্থানের সাংস্কৃতিক অংশে নেতৃত্ব দেয়া দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে সাংস্কৃতিক সমাবেশ করেছে সংগঠনটি। "মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি" এই স্লোগানে গান, কবিতা ও আলোচনায় মুখরিত ছিলো কক্সবাজার পৌরসভা চত্বরের মঙ্গলবার সন্ধ্যা। 


সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ দেব দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিকে ইঙ্গিত করে তার বক্তব্যে বলেন, মানুষ কষ্ট পাচ্ছে। মেহনতি মানুষ পেট ভরে ভাত খেতে পারছেনা। এভাবে চললে গণ অভ্যুত্থানের সফলতা ম্লান হয়ে যাবে। তাই দ্রুত দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হবে। 


জেলা সভাপতি আশুতোষ রুদ্র প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উদীচীর লড়াই চলমান। একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইয়ে থাকতে হবে। 


খেলাঘর সংগঠক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ '২৪ এর গণ অভ্যুত্থানে উদীচীর ভূমিকা উল্লেখ করে বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনে উদীচীর লড়াই প্রোজ্জ্বল। মহান মুক্তিযুদ্ধ ও তার আগে থেকেই ৫৬ বছর ধরে লড়াইয়ের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি উদীচীর কর্মীদের অভিবাদন জানান।


জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জাহেদুল হক সুমনের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন সহ সভাপতি ছোটন দাশ। এসময় উদীচীর সঙ্গীত বিভাগ গানে গানে বহুত্ববাদী সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে গজল, শ্যামসঙ্গীত, লালন ও ভাওয়াইয়া ও গণসঙ্গীত উপস্থাপন করে।

Tag
আরও খবর