রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় নাশকতা মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় নাশকতা, ভাঙচুর ও মালামাল লুটপাটের মামলায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল হক কে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার ( ২৮ অক্টোবর)) রাতে রাজা পালং ইউনিয়নের ফলিয়াপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন গ্রেপ্তার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, থানায় দায়েরকৃত নাশকতা, ভাঙচুর ও লুটপাট মামলার আসামি হিসেবে মৃত সিকান্দারের পুত্র আনিসুল হককে গ্রেফতার করা হয়।


স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর হিসাবে আনিস পুরো এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে আসছিল। সাধারণ জনগণকে হুমকি-ধমকি থেকে শুরু করে সরকারি বনভূমি জবরদখলের অহরহ অভিযোগ তার বিরুদ্ধে।


এক সময় ছাত্রলীগের নেতা ছিল তিনি। এরপর জেলা মৎস লীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির পদ ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা কালে দীর্ঘ সময় নানা অপরাধ সহ জবরদস্তি মূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ গ্রেফতার হন তিনি।


গুরুতর অভিযোগ রয়েছে, জুলাই আগস্ট মাসে ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনে ফ্যাসিসবাদের ক্ষমতার পট পরিবর্তন হবার পর আনিস খোলাস পরিবর্তন করে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে শুরু করে। সাংবাদিক পরিচয় দিয়ে তিনি বন বিভাগের জায়গায় বসবাসরত নিরহ লোকদের উচ্ছেদের হুমকি দিয়ে মোট অংকের টাকা আদায়, সরকারি দপ্তরে ফিল্মী স্টাইলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের কে পত্রিকার সংবাদ প্রকাশ করবে মর্মে ভয়ভীতি প্রদর্শন আসছিল প্রতিনিয়ত।


স্থানীয়রা জানান, আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে আনিস উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে নানা সুযোগ-সুবিধা আদায় করত।


এদিকে পুলিশের হাতে আনিস আটক হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে ও ভুক্তভোগী মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস আসে। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।


উখিয়া থানার সাব ইন্সপেক্টর এসআই হান্নান জানান, গ্রেফতারকৃত আনিস কে মঙ্গলবার (২৯ অক্টোম্বর) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী হচ্ছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের আব্দুল হাকিম।

Tag
আরও খবর