কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বগুড়ায় শাজাহানপুরে পদোন্নতি প্রাপ্ত ইউএনও কে গণ সংবর্ধনা!!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ  অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি হওয়ায় বিদায়ী গণ সংবর্ধনা দিয়েছে শাজাহানপুর উপজেলাবাসি।

গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তাকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, বগুড়া জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিবুর রহমান বিলু। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির সদস্য অধ্যক্ষ আবু জাফর আলী, ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, মাহফুজার রহমান বাবলু, আব্দুল্লাহ আল ফারুক, আতিকুর রহমান, নুরুজ্জামান, হযরত আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু। বিদায়ী ইউএনও’র সময়ে বাস্তবায়িত শাজাহানপুরের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের প্রামাণ্য ভিডিও প্রদর্শন করেন সংবর্ধনা কমিটির সদস্য মিজানুর রহমান। শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সংবর্ধনা কমিটির সদস্য সাজেদুর রহমান সবুজ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সংবর্ধনা কমিটির সদস্য আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উল্লেখযোগ্য হলো গণ-সংবর্ধনা আয়োজক কমিটি, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা স্কাউটস্, জাতীয় ইমাম সমিতি, রাজা বাজার ব্যবসায়ী সমিতি, শাজাহানপুর সাংবাদিক মেলবন্ধনের আহ্বায়ক জিয়াউর রহমান, শাজাহানপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, ভগ্নী নিবেদিতা মঞ্চ, কমিউনিটি পুলিশিং ফোরাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশাসনের জন্য নাগরিক-সুজন, প্রাথমিক শিক্ষক সমাজ, শাহনগর সবজি নার্সারি মালিক সমিতি, পুজা উদ্যাপন পরিষদ, ছায়ানীড় বাগান বাড়ি, মকবুল হোসেন স্মৃতি পাঠাগার, বাংলাদেশ মানবাধিকার কমিশন, দলিল লেখক সমিতি, অদম্য যুব ফোরাম, রোপ-সামাজিক উন্নয়ন সংস্থা, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম,  দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, রবিদাস ফোরাম সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও সংগঠন।

Tag
আরও খবর